তানজিদ হাসান তামিম ক্যাচ ধরতেই গল্প শেষ পাকিস্তানের। তাইজুল ইসলামও সফরকারীদের ইনিংসে শেষ পেরেক ঠুকে দিলেন। এ সময় ধারাভাষ্যকক্ষে আতহার আলী খান বলে উঠলেন, ‘এবার আরও এক বাংলাদেশ।’ ডাগআউট থেকে ভেসে আসছে করতালি। শান্ত-তাইজুল-মাহমুদুল হাসান জয়সহ বাঁধভাঙা উদযাপনে মাতল পুরো বাংলাদেশ।
টাইগারদের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের দরকার ১২১ রান এই সমীকরণে সিলেট টেস্টের শেষ দিন মাঠে নামে দুই দল। যেভাবে মোহাম্মদ রিজওয়ান-সাজিদ খান ব্যাটিং করছিলেন, ততই বাংলাদেশের ভক্ত-সমর্থকদের চিন্তা বাড়ছিল। অন্যদিকে, জয়ের আশা দেখছিলেন সফরকারী পাকিস্তান। তবে শেষ পর্যন্ত শরিফুল ও তাইজুলের বোলিংয়ে ম্যাচটা নিজেদের করে নিল বাংলাদেশ। ৭৮ রানের জয়ে পাকিস্তানকে ধবলধোলাই করল নাজমুল হোসেন শান্তর দল।
আজ বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা শুরু করতে কিছুটা দেরি হয়। তবে সিলেটের ড্রেনেজ সিস্টেমও ঢাকার মতই দুর্দান্ত। ১০টা ১৫ মিনিটেই শুরু করা গেছে খেলা।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com