রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকা গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলপাড় হাজিরোড বস্তিতে অভিযান চালিয়ে সুমন হোসেন শুভ (২০) নামের এক যুবককে মাদক সহ আটক করেন শাহআলী থানা পুলিশ। এসময় সুমন হোসেনের কাছ থেকে ২ কেজি ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শুভ ভোলা জেলার কাইসা সমাদ্দার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
বর্তমানে শাহআলী থানার হাজী রোড ঝিলপার বস্তির রাসেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সুমন হোসেনের বিরুদ্ধে শাহআলী থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে শাহআলী থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই একাধিক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবিদের আটক করে জেল হাজতে পেরন করা হচ্ছে, তিনি আরও বলেন, কোন দলমত বুঝি না আমার থানা এলাকায় কোনো মাদক কারবারি, চাঁদাবাজ, কিশোর গ্যাং, সন্ত্রাসী, দখলবাজদের স্থান হবে না।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com