সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com