ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি আইফোন ১৩ প্রোম্যাক্স উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. দুলাল হোসেন ও মো. শুভ।
মোহাম্মদপুর ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে পথচারী রাদিয়া ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রোম্যাক্স মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে একজন ছিনতাইকারীকে ছিনতাই করা মোবাইল ফোনসহ আটক করে। পরে স্থানীয় জনতার সহায়তায় অপর ছিনতাইকারীকেও আটক করা হয়।
পরে উদ্ধার করা মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই)-এর মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
শি/পা
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com