রাজধানীর মিরপুর ২ নাম্বারে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে একজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত নাছিমা বেগম ও অজ্ঞাতপরিচয় (৪০), রিক্সা চালক বলে জানা গেছে। এই ঘটনায় রাজিয়া বেগম (৫৫), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দিকে লাভ রোড-মন্দির এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে।
এ ঘটনায় দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী ও পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অজ্ঞাত ব্যক্তি ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নামে দুইজন নিহত হয়েছেন এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com