কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানান, মরদেহ পোস্টমর্টেমের পর শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com