ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহজাহান ভূইয়া (৪৮), মো. আমিন হোসেন (২২), ইয়ার হোসেন প্রকাশ ইয়াছিন, মো. ফোরকান (৪৫), মো. আল আমিন (৪০), মো. ফারুক মিয়া, মো. পারভেজ (২৭), আউয়াল মিয়া (৬০), শামু মিয়া (৬২) ও শামছুল হক (৫২)সহ ১০ জনকে আটক করা হয়।
আটক অপর তিনজন হলেন- ওয়ারেন্টভুক্ত আসামি জীবর চৌধুরী, শাহাদাত হোসেন ও সবুজ মিয়া। তারা যথাক্রমে উপজেলার মনিয়ন্দ, মালদারপাড়া ও বাউতলা এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সারাদেশ সম্পর্কিত আরও
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com