রাজধানীর পল্লবীতে বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ রয়েছে, পল্লবীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভইরা দে’ গ্রুপের প্রধান আশিকের নির্দেশে ওই গ্রুপের সদস্যরা এ হামলা চালায়।
সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক/রিপোর্টারদের যথাসময়ে উপস্থিত থেকে সংবাদ কাভারেজ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে মিরপুর সাংবাদিক সমাজ।
আয়োজনে:
মিরপুর সাংবাদিক সমাজ
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com