ঢাকার ধামরাইয়ে মুরগীর ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ হেকিম আলী (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে মুরগির ফার্মে এমন ঘটনাটি ঘটে। নিহত হেকিম আলী উপজেলা ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামের জয়নাল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৫টার দিকে বাড়ির পাশে মুরগির খামারে খাদ্য ও পানি দিতে যায় হেকিম আলী। কিন্তু মুরগির খাবার ও পানি দেয়ার সময় বিদ্যুতের লিক হওয়া তারের সাথে জড়িয়ে সেখানে পড়ে থাকে। রাত হয়ে যায়, কিন্তু হেকিম ফার্মে থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন ফার্মে গিয়ে দেখে হেকিম পড়ে আছে। এই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে দেখে হেকিম বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে আছে। পরে প্রতিবেশীরা হেকিমকে উদ্ধার ধামরাই সরকারি হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমাকে কেউ জানায়নি। তবে কেউ যদি অভিযোগ দেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com