
নাড়ির সাথে জোড়া
বাবলু খান
ঈষান কোনার মেঘের সাঝে
জারুল ফুলের রূপ।
তাল তমালের দোলন দোলা
বৃষ্টি পরার সুখ।
ভাসান জলে ঝিলের মাঝে
শাপলা দলের হাসি।
ষড় ঋতুর গৌরবিনী
মম হৃদয় আগিনী।
কুশিয়ারার মিষ্টি জলে
তৃপ্তি গাহন করা।
মন মাধুরীর বিন্দু কোঠা
মধুর নেশা নেশায় ভরা।
নেশা নেশা অনুভব
মাতাল মায়াবী সুর।
আমের মুকুলে অলির
মউ মউ গুঞ্জন।
কুল কুল শান্ত নদীর
অশান্ত সুর।
হারিয়ে যাওয়া জিনিসগুলো
কুড়িয়ে পাওয়ার সুখ।
ভালবাসার কতগুলো
ভালবাসায় মোড়া।
এত ভাল লাগে তোমায়
যেন মায়ায় মমতায় ঘেরা।
মাটি ও মানুষ, প্রীতি ও প্রকৃতি,
আদর ও সোহাগ।
আমর মায়ের কুলটা যেন
ভালোবাসায় ভরা।
জন্মভূমি মা আমার
আমি তোমার নাড়ির
সাথে জোড়া।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com