আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ১১ রবিউস সানি। মুসলিম বিশ্বের সুফি সাধনা ও আধ্যাত্মিক ঐতিহ্যে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে গাউসে পাক, গাউসুল আজম ও বড় পীর হযরত শেখ সাইয়্যিদ আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে দেশের বিভিন্ন স্থানে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন, সাধনা ও আধ্যাত্মিক শিক্ষা স্মরণ করেন। তাঁর অনুসারীদের কাছে তিনি ‘বড় পীর’ ও ‘গাউসে পাক’ হিসেবে পরিচিত।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দোয়া ও ফাতেহা পাঠের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এদিন কোরআন তেলাওয়াত, দরুদ শরিফ, জিকির-আজকার ও দোয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com