বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন সুফল কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ এই সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান। তিনি জানান, গ্রেফতার সুফলের বিরূদ্ধে মিরপুর থানার একটি বৈষম্য বিরোধী হত্যা মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। এছাড়াও চারটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি । তার বিরূদ্ধে ২০টির বেশি ছাত্র জনতার হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ওসি হাফিজুর রহমান জানান।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com