রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর জিম্মি করে তিন ব্যাংক থেকে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অপহরণকারীরা। এরপর আরও ১৫ লাখ টাকা দাবি করে বেধম মারধরের পর
ব্যাপক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুসহ ১৬ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন অপহরণের শিকার ব্যবসায়ী শরিফুল ইসলামের ( ৩৫) বোন মোছা. চম্পা বেগম ।
গত ৫ অক্টোবর সোমবার রাতে দায়ের করা ওই মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১ ) সদস্যরা। এই ঘটনার মুল হোতা ছাত্রদল নেতা সাগর আহমেদ বাবু বর্তমানে পলাতক রয়েছেন।
আসামিদের গতকাল আদালতে মাধ্যমে কারাগারের পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন, মো. সাকিব হোসাইন (২৮), মো. আনোয়ার হোসেন, মো. হানিফ (২১) ও মো. ইমরান ফরাজী (২৬)।
এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা সাগর আহমেদ বাবুসহ অন্যরা পলাতক রয়েছেন।
এসআরবি সুত্র জানায়, পলাতক আসামী মোজাম্মেল, সজিব, জিলানী, লিংকন, মাসুম, স্বপনীল, আরাফাত, সোহাগ, আসাদ, সজিব ও সোহাগ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোছাঃ চম্পা বেগম মামলার এজাহারে উল্লেখ করে বলেন, গত ৫ অক্টোবর বেলা আড়াইটায় শরিফুল ইসলাম( ৩৫) উত্তরার বাসা থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি ।
এরপর আমার আরেক ভাইকে ফোনে বলেন শরিফুলকে উত্তরার নবাব হাবিবুল্লাহ কলেজের সামনে থেকে অপহরণ করে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের রোড ৪ নম্বর বাড়ির ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল ভবনের ৫ ম তলার ফ্ল্যাটের ভিতর জিম্মি করে রেখেছে। ২০ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেয়া হবে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। অপহরণের পরই তাকে অপহরণকারীরা তাকে বেধম মারধরের পর শারীরিকভাবে নির্যাতন করছে।
ভুক্তভোগীর বোন আরও বলেন, মারধর ঠেকাতে অপহরণকারীদের মুক্তিপণের টাকা পাঠাবো বলে আশ্বস্ত করি। এরপর আসামিরা ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে
রাত ৯ টা পর্যন্ত বেধম মারপিট করার পর হত্যার ভয়ভীতি দেখিয়ে নেক্সাস পে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্রাক ব্যাংক একাউন্ট থেকে মোট সাড়ে ১১ লাখ টাকা ট্রান্সফার করে নিয়ে যায়।
এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ব্যবসায় থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
ভুক্তভোগী ওই নারী আরও জানান, অপহরণকারীরা
তার ভাইয়ের কাছ থেকে আরও ১৫ লাখ টাকা দাবি মুক্তিপণ হিসেবে দাবি করেন। ওই টাকা না পাওয়া পর্যন্ত তাকে নির্যাতন করা হবে বলেই বেধম মারধর শুরু করেন।
পরবর্তীতে কোনো উপায় না পেয়ে উত্তরা পূর্ব থানা ও এসআরবাইকে বিষটি জানানো হলে এসআরবি-১ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করে।এসময় চারজনকে গ্রেফতার করে এসআরবি সদসরা। এসময় মূল হোতা সাগরসহ অন্যান্য আসামিরা পালিয়ে যায়।
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুর বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দখলদারি ও অপহরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর থেকে সে উত্তরায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে গ্রেফতার করলে আরও অনেক অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com