ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আধ্যাত্মিক জগতের দুই প্রথিতযশা অলির স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে "নাসিরনগরের সভা" অনুষ্ঠিত হয়েছে।
পীরে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামান শাহসূফী সৈয়দ আব্দুল সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল আলহাজ্ব সৈয়দ নাহিরুল হক মাসুম আল ক্বাদেরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে নাসিরনগরের ভক্ত মুরিদদের আয়োজনে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানে মুখরিত এই সভায় দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, মুরিদ ও আশেকানরা অংশগ্রহণের মধ্য দিয়ে ইছালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ৪ নভেম্বর বাদ আছর হতে মধ্য রাত অবধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পি টি আই সুপার মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ আঞ্জুমানে খাদেমুল ইসলামের আমির ও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের গদ্দিনিশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী প্রধান অতিথি ও সভাপতিত্বে ও ফান্দাউক দরবার শরীফের মুবাল্লেগ হযরত মাওলানা হাফেজ মোঃ মামুন সাহেবের সঞ্চালনায় প্রধান আর্কষণ হিসেবে উপস্থিত ছিলেন আটরশি দরবার শরীফের খাদেম হযরত মাওলানা প্রফেসর আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মুবাল্লেগ হযরত মাওলানা হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, স্থানীয় মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আতাউর রহমান, হযরত মাওলানা মোঃ জাবের আহমেদ মাসুমী, সহ স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
এই সভা সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি মাহফিল মিলাদ, কিয়াম শরীফ, জিকির আজকার ছিল নিয়মিত আয়োজন। খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক ও জীবনঘনিষ্ট আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত হয় পুরো দিন।
বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। নূরনবী হজরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসুল (সা.) এর আদর্শ
অনুসরণ করে আল্লাহ তায়ালার অলি- আওলিয়াগনের মহব্বত হৃদয়ে ধারণ করে ইহলৌকিক জীবন পরিচালিত করতে হবে। পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি , দেশ ও জাতির
উন্নতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com