Daily Samadhan
Wednesday , 4 November 2026 | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ থিম ‘শূন্যের আর্তি’

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
November 4, 2026 5:47 pm

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুলতানপুরে ঐতিহ্যবাহী দত্ত কুঠিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩তম সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা। শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ থিমভিত্তিক প্রদর্শনী ‘শূন্যের আর্তি’। আগামী ৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৫টায় দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, একক ও দলীয় নৃত্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মৃদুল কান্তি দাশ ও অরুণ পালিত। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন তৃষ্ণা দত্ত, আকাশ দাশ ও চৈতি দাশ। একই দিন রাত ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কালীমায়ের মাতৃপূজার শুভ অধিবাস।

৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৫টায় ‘শূন্যের আর্তি’ শীর্ষক বিশেষ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। রাত ৮টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং রাত ১২টায় শ্রীশ্রী কালীমায়ের মহাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদনের ব্যবস্থা থাকবে।

৯ নভেম্বর সোমবার সন্ধ্যা ৫টায় ঢাক-ঢোলের তালে অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্য। সন্ধ্যা ৭টা থেকে ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে ‘শূন্যের আর্তি’ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় মায়ের আরতি শেষে প্রতিমা বিসর্জন ও নিরঞ্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত (সোনা)। পরিষদের সভাপতি প্রিয়ম কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক ভোমর দাশ।

পূজার সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের দায়িত্ব পালন করছেন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে পবিত্র দীপাবলি উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

পাশাপাশি পূজার ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হজ পালন শেষে আগামীকাল দেশে ফিরবে ,জামায়াতে আমির

বিআরটিএতে জরিমানা ছাড়া সব কাজ হালনাগাদ করতে পারবেন আগামী ২৯ অক্টোবর মধ্যে

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত আসনবিন্যাস প্রকাশ

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের