Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
November 1, 2026 8:16 pm

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

অভিযোগে জানা গেছে, মৌলভীবাজার জেলার শাহপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে প্রথম স্ত্রীর আদালতের মাধ্যমে তালাক হয়। পরবর্তীতে তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের সুজন চৌধুরীর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবারের অভিযোগ, পরবর্তীতে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীর সঙ্গে পুনরায় গোপনে সংসার শুরু করেন। বিষয়টি জানতে পারলে তার বর্তমান স্ত্রী সাথী চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাথী আক্তার চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলা নং সিআর ৩৬০/২৬, মামলার পর থেকেই ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন বিভিন্ন সময় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরিবারের অভিযোগ, রবিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাথী চৌধুরীর মাকে ফোন করে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার স্বামী সুজন চৌধুরীকে হত্যার হুমকি দেন। এ সময় তাকে হাত-পা কেটে ফেলা এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার মতো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
তবে অভিযোগের বিষয়ে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আগামী ১৮ আগস্ট থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

রাজধানীর বংশালের বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও আহত তিনজন

অর্থ আত্মসাতে এসি সোহেল কারাগারে

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ