Daily Samadhan
Wednesday , 4 November 2026 | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 4, 2026 7:31 pm

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টার অংশগ্রহণ

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ (বুধবার): চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে ০৩ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্মেলনে উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সাথে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আলফাডাঙ্গায় মধুমতি নদীভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার গ্রেপ্তার-১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দেখতে চাই না : স্বাস্থ্য মন্ত্রী

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫