Daily Samadhan
Thursday , 5 November 2026 | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান

প্রতিবেদক
এ কে পলাশ
November 5, 2026 1:06 pm

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর সুবর্ণপুর চরে সবজি উৎপাদনে নিয়োজিত গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা ও কৃষাণীদের উৎসাহিত করতে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসনের অর্থায়নে ১০ জন নারী কৃষাণীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদর্শ সদর, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রায় ৫০ জন গ্রামীণ নারী কৃষাণী ও কৃষি উদ্যোক্তা অংশ নেন।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুবর্ণপুর চরের বিভিন্ন সবজি খেত পরিদর্শন করেন। এ সময় তাঁরা নারী কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং চাষাবাদে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নারী কৃষি উদ্যোক্তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক রোজী আকতার। স্থানীয় পর্যায়ে নারী কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাঁদের উৎপাদন কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা আসামি

নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা

নাজিমখানে বন্ধুত্বের সম্পর্কের আড়ালে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

পর্যটন খাতের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা