Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
June 17, 2026 8:32 am

সুদীর্ঘ কর্মজীবনের অসংখ্য স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা, শিক্ষার্থীদের অকৃত্রিম শ্রদ্ধা আর এলাকাবাসীর সম্মান সঙ্গে নিয়েই অবসরে গেলেন রাউজান কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক। তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবন ও বিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তার অবসরজনিত বিদায় উপলক্ষে ১৫ জুন সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কদলপুর আমির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. আনোয়ার হোসেন বাচলুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মোহাইমেন, মো. আবদুল মমিন, জিশা চাকমা, সীমা রাণী সেন, তাসমিন আখতার কাকলী, মোহাম্মদ ইকবাল মাতব্বর, মোহাম্মদ নাজিম, মো. রহমান, মো. শফি এবং মো. ইলিয়াছ মিয়া।দক্ষিণ রাউজান সহকারী শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্ত্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহ হানিফ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি বলেন ‘একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন। মোহাম্মদ রফিক তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও সমাজ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মোহাম্মদ রফিক সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমার দীর্ঘ কর্মজীবনে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিক সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে সমাগত সকলে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লিফট রেখে ৬ তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে ১০১ চুক্তির পর্যালোচনা হচ্ছে, স্বার্থবিরোধী হলে বাতিল

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

দুর্গাপূজায় নওগাঁ ও জয়পুরহাটের ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে