Daily Samadhan
Tuesday , 3 November 2026 | ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর সানজিদা আরফিন

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 3, 2026 8:28 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের কৃতী সন্তান সানজিদা আরফিন ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সানজিদা আরফিন কালাপুকুর গ্রামের মো. সাদিকুল ইসলাম সাদেকের মেয়ে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রথম স্থান অর্জনকারী সানজিদা আরফিন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করা।

সানজিদা আরফিনের এ অর্জনে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর এ সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কাজে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

বাবুল হত্যা মামলা ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার

যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ