Daily Samadhan
Monday , 2 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে দত্ত কুঠিরে ৩৩ তম সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা এবারের বিশেষ আকর্ষণ “শূন্যের আর্তি”

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
November 2, 2026 10:18 pm

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুলতানপুরস্থ ঐতিহ্যবাহী ‘দত্ত কুঠির’ কিংকর দাশের বাড়িতে শ্রীশ্রী মহামায়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩ তম সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা-২০২৬।

আগামী ৭ ও ৮ নভেম্বর (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ থিমভিত্তিক প্রদর্শনী ‘শূন্যের আর্তি’।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, একক ও দলীয় নৃত্য, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মৃদুল কান্তি দাশ ও অরুণ পালিত। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন তৃষ্ণা দত্ত, আকাশ দাশ ও চৈতি দাশ। একই দিন রাত ৮টায় শ্রীশ্রী কালীমায়ের মাতৃপূজার শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৫টায় এবারের বিশেষ আকর্ষণ থিমভিত্তিক প্রদর্শনী ‘শূন্যের আর্তি’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। রাত ৮টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং রাত ১২টায় শ্রীশ্রী কালীমায়ের মহাপূজা শেষে ভক্তদের মাঝে পুষ্পাঞ্জলি নিবেদনের আয়োজন থাকবে।

৯ নভেম্বর সোমবার বিকেল ৫ টায় মায়ের আরতি শেষে শ্রীশ্রী কালীমায়ের প্রতিমা বিসর্জন ও নিরঞ্জনের মধ্য দিয়ে তিন দিনের এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত (সোনা)। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি প্রিয়ম কুমার দে। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক ভোমর দাশ।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় দায়িত্ব পালন করবেন শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে পবিত্র দীপাবলি উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি পূজার সকল ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ নর-নারীর প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হাদির খুনিদের তথ্য প্রকাশে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনের উপর হামলার অভিযোগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-২০২৬,‘টাইব্রেকারে ৪-৩ গোলে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি’

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা