Daily Samadhan
Monday , 2 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 2, 2026 10:21 pm

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘উত্তরবঙ্গ সুপার পাওয়ার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম আসর (সিজন-১)। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশায় আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী পলাশবাড়ী চাষী ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আয়োজকদের দাবি, উত্তরবঙ্গের অন্যতম ব্যয়বহুল ও আকর্ষণীয় ফুটবল আসর হিসেবে টুর্নামেন্টটি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পলাশবাড়ী চাষী ক্লাবের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী চাষী ক্লাবের সহসভাপতি অজিত চন্দ্র রায় ও এনামুল হক, সাধারণ সম্পাদক রমজান আলী, সহসাধারণ সম্পাদক রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রানীরবন্দর ফুটবল একাডেমি ও নবাবগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে মাঠে উপস্থিত হন ফুটবলপ্রেমীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন এবং নতুন প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে এলাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে স্থাপনা

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

বীরগঞ্জের মোহনপুরে জমজমাট ঐতিহ্যবাহী পাতা খেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

পূর্বআবুরখীল তালুকদারপাড়ায় সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা