Daily Samadhan
Thursday , 18 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2026 6:24 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ২ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মো. নয়ন মিয়া (৫০), বাবার নাম নাজিমউদ্দীন, খিলক্ষেত, ঢাকা । মো. ইকবাল হোসেন (৩২), বাবার নাম সিদ্দিকুর রহমান, বাসা নম্বর ১০৯/১০, রোড নম্বর -১০, সেকশন-৬, মিরপুর পল্লবী, ঢাকা।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী,‘জনভোগান্তি চরমে’

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

নতুন আইজি প্রিজন দায়িত্ব গ্রহণ করলেন ফুলেল শুভেচ্ছা মাধ্যমে

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের কক্ষ বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ের ও রোগীর স্বজনদের হয়রানি অভিযোগে

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া, রিজার্ভে স্বস্তি