Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

প্রতিবেদক
এ কে পলাশ
November 1, 2026 8:12 pm

কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সংঘটিত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে কাজী দ্বীন মোহাম্মদ ও একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

ওই ঘটনার দুই দিনের মাথায় ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরবর্তী সময়ে কেন্দ্রের তত্ত্বাবধানে মহানগর সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এ দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্য ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
অন্যদিকে, ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কোরবানির পশুর বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ: প্রধানমন্ত্রী

রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি করায়, দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

রাজারহাটে দুই বছরেও বিধবা ভাতা পাননি হাসনা খাতুন, টাকা নেওয়ার অভিযোগ

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা