Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মাদ্রাসার শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা ও উপহার পেলেন মোটরসাইকেল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 17, 2026 10:00 pm

দীর্ঘ ১৮ বছরের শিক্ষকতা জীবন। এই দীর্ঘ সময়ে কত শিক্ষার্থী তার হাত ধরে শিখেছে জীবনের প্রথম পাঠ, কত তরুণ স্বপ্ন দেখেছে ভবিষ্যৎ নিয়ে, কত পরিবার তাকে দেখেছে সন্তানের পথপ্রদর্শক হিসেবে—তার হিসাব হয়তো কোনো খাতায় লেখা নেই। তবে সেই ভালোবাসার হিসাব লেখা ছিল শিক্ষার্থীদের হৃদয়ে।

শিক্ষকতা জীবনের সেই দীর্ঘ পথচলার শেষে যখন অবসরের সময় এলো, তখন প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিক বিদায় জানাতে পারেনি তার শিক্ষার্থীদের মন। তাই বিদায়টাও হলো ব্যতিক্রমী, ভালোবাসায় ভরা এবং স্মরণীয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার  (১৭ অক্টোবর ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে রাজকীয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানাযায়, নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ কর্তৃক পরিচালিত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ হযরত মাওলানা ফয়েজ উদ্দিন মোল্লা সানি সফলতা সাথে  দীর্ঘ ১৮ টি বছর মানুষ গড়ার কারিগরি হিসেবে শিক্ষতার মহান পেশায় নিয়োজিত ছিলেন।

শিক্ষকতার মহান পেশা থেকে বিদায়ী লগন অনেক কষ্টের হলেও যেন একজন শিক্ষককে বিদায় নয়, বরং তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করার আয়োজন।শুধু ফুলেল শুভেচ্ছা কিংবা সম্মাননাতেই থেমে থাকেনি শিক্ষার্থীদের ভালোবাসা।
প্রাক্তন ছাত্র  – শিক্ষকের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার স্বীকৃতিস্বরূপ উপহার দেয়া একটি মোটর সাইকেল।

এসময় উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ আল- হোসাইনী ও হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল- হোসাইনী সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

এবারের চ্যাম্পিয়নস লিগে যত হাইভোল্টেজ ম্যাচ

তুলির আঁচড়ে সাজছে নগরী, প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’