Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
November 1, 2026 5:23 pm

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুব উন্নয়ন অধিদপ্তর, ডিমলার কর্মকর্তা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। সরকারের এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সম্মিলিতভাবে কাজ করছে। একটি সমৃদ্ধ, কর্মমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি রোকনুজ্জামান বকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে সময়োপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সৈয়দ আবু সারোয়ার উপজেলা চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

যশোরের শার্শা সীমান্ত থেকে চালিয়ে ৩.৪ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের