Daily Samadhan
Thursday , 18 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, এসএসসির ফল ২০ জুলাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2026 8:59 pm

“আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের ভর্তি কার্যক্রমে বড় পরিবর্তন আনছে সরকার। লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে নতুন ব্যবস্থায় ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে, তা কেন্দ্রীয়ভাবে একক কোনো ব্যবস্থায় নয়, ক্যাচমেন্ট এরিয়া বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ফলে সব জায়গায় একই ধরনের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হবে না।’

তিনি আরও জানান, আগে যেভাবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় ভর্তি কার্যক্রম পরিচালিত হতো, নতুন ব্যবস্থাতেও সেভাবেই ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘আমরা সেভাবে যাচ্ছি না। আগে যেমন ভর্তি পরীক্ষা ছিল, তেমনই ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।’

ভর্তি পরীক্ষার ধরন ও কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে কাজ চলছে এবং সময়মতো পূর্ণাঙ্গ রূপরেখা জানানো হবে।’

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষা খাতে সেশনজট কমাতে পাঠ্যসূচি শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের সব কিছুই সংবিধানে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ