Daily Samadhan
Friday , 19 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক, বাবার আকুতি

প্রতিবেদক
রেজাউল হক
June 19, 2026 8:53 pm

রাজারহাট উপজেলায় জমির সীমানার খুঁটি নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ঘটে যাওয়া এই সংঘর্ষে গুরুতর আহত শাহিন আলম(৪২) এর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। এদিকে মুমূর্ষু সন্তানের জীবন রক্ষার্থে কান্নায় ভেঙে পড়ে সবার কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তার অসহায় পিতা, খোকা মিয়া।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফুলখা, মোজাহিদ পাড়া গ্রামের শাহিন আলম (৪২)
পিতা খোকা মিয়া সহ দুই প্রতিবেশীর মধ্যে জমিজমা ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ইং দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে সীমানার খুঁটি উপরানোকে (খুটি না থাকা) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা তীব্র লাঠিসোঁটা ও ইট পাটকেল সহ মারাত্মক সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শাহিন আলম(৪২) এর মাথায় ৪টি ও শরীরে ১টি মারাত্মক জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথা সহ সরিলে ৫টি জখমে ১৮টি সেলাই দিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে রোগীর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক ও সংকটাপন্ন। ছেলের এই অবস্থায় হাসপাতালের বারান্দায় বসে আহাজারি করছেন তার পরিবার, সেই সাথে ‘শাহিন আলম’ এর বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “জমির খুঁটি নিয়ে এই সামান্য বিরোধে ওরা আমার ছেলেকে এভাবে শেষ করে দেবে ভাবিনি। আমার ছেলেটার অবস্থা খুব খারাপ। ও যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে, সেজন্য আমি সবার কাছে হাত জোর করে দোয়া চাচ্ছি।”

এবিষয়ে রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা (এস আই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভুক্তভোগী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদীপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

কে হচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ