Daily Samadhan
Friday , 19 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 19, 2026 9:01 pm

বসনিয়া–সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে হয়েছে গোলের ছড়াছড়ি। ১০ জনের বসনিয়ার বিপক্ষে বেশ দাপট দেখিয়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। প্রথম কয়েক মিনিটেই তারা একাধিক কর্নার আদায় করে নেয়। ৭ মিনিটে গ্রানিত জাকার শট প্রতিপক্ষের রক্ষণে বাধা পায়। ১৯ মিনিটে আবারও সুযোগ তৈরি করে সুইজারল্যান্ড। দান এনদোয়ের দূরপাল্লার শট রুখে দেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল। কিছুক্ষণ পর রেমো ফ্রয়লারও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট গোলপোস্টের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিরতিতে থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ডেকলক ভাঙে সুইসরা। দারুণ এক ভলিতে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ইয়োহান মানজাম্বি।

ম্যাচের ৮০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক মুহারেমোভিচ। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস।

এরপর ম্যাচের ৯০ মিনিটে দলের তৃতীয় ও নিজের জোড়া গোলের দেখা পান ইয়োহান মানজাম্বি। এর তিন মিনিট পরে বসনিয়ার হয়ে এক গোল শোধ করেন আমর মেমিচ।

ম্যাচের একেবারে শেষ দিকে একটি পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট কিক থেকে বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন গ্রানিত জাকা। এতে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

আবাহনীর প্রথম অধিনায়ক ও হকি কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যু

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, এসএসসির ফল ২০ জুলাই

৭ আগস্ট পাকিস্তানে সড়ক অবরোধের ঘোষণা জামায়াতের, অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কিছুই

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না

পারিবারিক সহিংসতায় দেশজুড়ে বাড়ছে উদ্বেগ,ছয় মাসে খুন ৩ শতাধিক নারী

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য