Daily Samadhan
Saturday , 20 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের বাছড়া, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক রহমান মুজাহিদের নতুন একটি সেতু উদ্বোধন

প্রতিবেদক
রেজাউল হক
June 20, 2026 3:19 pm

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক ‘মুজাহিদ’ রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’র বাছড়ায়, একটি ব্রিজ শুভ উদ্বোধন করেছেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতুটি উদ্বোধনের ফলে ২২টি পরিবারের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো।

​শনিবার ২০ জুন ২০২৬ ইং দুপুরে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেতুটি উদ্বোধনের সময় ড. আতিক মুজাহিদ তার বক্তব্যে বলেন, “কুড়িগ্রাম সহ রাজারহাটের মানুষের অধিকার আদায় এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। এই সেতুটি নির্মাণের ফলে অবহেলিত এই ২২টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে। কৃষি পণ্য পরিবহন, শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসা সেবায় এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই পরিবারগুলোর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেতুটি চালু হওয়ায় স্থানীয় ২২টি পরিবার সহ সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, এতদিন এই ২২টি পরিবার খালের ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই সেতুটি তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দলের ফুটবলার আল-আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

কারাগারে বাড়ছে বন্দি-ধারণক্ষমতার চেয়েও বেশি, মৃত্যু গুলো রহস্যজনক

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে স্পোর্টস ডেস্ক

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসায়ও নজরদারিতে : ববি হাজ্জাজ

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি