Daily Samadhan
Saturday , 20 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 20, 2026 3:25 pm

দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের আয়োজনে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক। ফুটবলপ্রেমী তরুণদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের মো. তানভীর হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. জিয়ারুর রহমান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী।

এছাড়াও আয়োজক কমিটির সদস্য আহমেদ নাহিদ রায়হান, নুর, আকাশ, শাহরিয়ারসহ আর্জেন্টিনার অসংখ্য সমর্থক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি ঐতিহ্যবাহী দল। দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।
র‌্যালিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

* যাত্রী অধিকার দিবস আগামীকাল এখনও ‘মাফিয়াদের’ কব্জায় পরিবহন খাত * থামছেই না যাত্রী হয়রানি নিজস্ব প্রতিবেদক আগামীকাল ১৩ সেপ্টেম্বর (রোববার) ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দেশে ‘যাত্রী অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দেশে দফায় দফায় বাড়ছে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য। একই সঙ্গে কমছে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা। সংগঠনটির দাবি, বিভিন্ন খাতে পরিবর্তন এলেও পরিবহন খাতে তেমন অগ্রগতি হয়নি; এ খাত এখনো ‘মাফিয়াদের’ কব্জায় রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অষ্টমবারের মতো দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য- ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’ দিবসটি উপলক্ষে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যাত্রী হয়রানি, পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বন্ধের মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলার দাবি সামনে আনতেই দিবসটি পালিত হয়ে আসছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে দেশে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালন করে আসছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধি এবং আইন প্রয়োগে শিথিলতাসহ নানা কারণে দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বাড়ছে। একই সঙ্গে কমেছে মানুষের যাতায়াতের নিরাপত্তা। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানা আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতাও বন্ধ হচ্ছে না বলে দাবি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে তেমন পরিবর্তন আসেনি। পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে। এসব বাস্তবতায় এবারের ‘যাত্রী অধিকার দিবস’ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার গ্রেপ্তার-১

‘দল ও দেশের দুঃসময়ে কখনো আদর্শচ্যুত হননি জমির উদ্দিন সরকার’

সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে দৃষ্টি অন্যদিকে নিতে দেশজুড়ে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার

ধামরাইয়ে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মর্মান্তিক মৃত্যু