Daily Samadhan
Monday , 22 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ঘানার রাজার সাথে বাংলাদেশী ব্যবসায়ীর সাক্ষাৎ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 22, 2026 8:54 pm

কানাডা-ঘানা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী ড. এম মনিরুজ্জামান বাংলাদেশ ও ঘানার মধ্যকার সম্ভাবনাময় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। কানাডা ঘানা চেম্বার অব কমার্সের উদ্যোগে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন ঘানার ঐতিহ্যবাহী আশান্তি রাজ্যের রাজা ওতুমফুও ওসেই তুতু দ্বিতীয়। টরন্টোর উডবাইন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন দেশের ব্যবসায়ী, কূটনীতিক, কমিউনিটি নেতা এবং বিনিয়োগকারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বুলিয়ন মার্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ ও ঘানা ভৌগোলিকভাবে দূরে অবস্থান করলেও দুই দেশের মানুষের সংগ্রাম, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক সম্ভাবনার মধ্যে অনেক মিল রয়েছে। তিনি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং প্রবাসী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বাংলাদেশের শিক্ষা সংস্কার: মুখস্থবিদ্যা থেকে দক্ষতা ও চিন্তার পথে

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব

মধ্যরাতে চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে