Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
June 24, 2026 9:11 pm

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বালিয়াকান্দি উপজেলা যুবদল।

(২৪ জুন) বুধবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে অবস্থিত শহীদ সাগর স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) এবং বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামরুল)।

এছাড়াও উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো অপপ্রচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবে। পথসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

৫ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম কিনলেন ৭০ নেত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম