Daily Samadhan
Thursday , 25 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণ ধোলাই দিয়ে থানায় সোর্পদ

প্রতিবেদক
রেজাউল হক
June 25, 2026 12:11 am

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’তে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী কবিরাজ (৬০) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার ২৪ জুন ২০২৬ইং দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিমখান ইউপির ১নং রতিরাম ওয়ার্ডের কন্যা(১২)কে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত্যু নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী(৬০) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ(বুধবার) দুপুরে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মিরপুরে হানি ট্র্যাপ চক্রের কবলে পড়ে অনেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে সর্বস্ব লুটে নিচ্ছে

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার 

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রীরা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান