Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 1:24 pm

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) সময় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন- মো. মঈনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহায়ক পদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। তাদের মৌখিক পরীক্ষা ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ জুনের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশ নেন। অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ৪ জনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রে থাকা হাতের লেখার সঙ্গে তাদের লেখার মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওই ৪ জন স্বীকার করেন যে, তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ নেননি। অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত জবানবন্দিতে অভিযোগ স্বীকার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইরানের খাদ্য গুদামে মুহুর্মুহু মার্কিন হামলা

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়া ডাক্তার আটক

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই ইরানকে খণ্ডিত করা : গালিবাফ

রাজারহাটের বাছড়া, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক রহমান মুজাহিদের নতুন একটি সেতু উদ্বোধন

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক