Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না: জামায়াত আমির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 5:07 pm

ন্যায্য অধিকার না দিলে চুপ নয়, বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের গণভোটের মতকে অগ্রাহ্য করেছে। আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন এলো না। হয়তো কেউ কেউ বলবেন যে, চার মাসের সরকার…আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের ওপরে একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি, একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, দিনটি কেমন যাবে সকালবেলাই তা বলে দেবে।

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তার মতে, সরকার স্বাধীন বিচার বিভাগ চাচ্ছে না। স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছে না। স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছে না। স্বাধীন ভোট কমিশন চাচ্ছে না। স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছে না। এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেসব জায়গা আগের মতো থেকে গেল।

দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা দুঃখজনক।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এজন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা নিয়ে এসেছি। এর মধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য, কোনো জোটের জন্য নয়, এটা জনগণের দাবি। এই রায় দিয়েছে জনগণ।

বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে জানিয়ে তিনি বলেন, ৪৭-এ একবার, ৭১-এ আরেকবার। বিপুল প্রত্যাশা নিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। কারা এখানে মানুষের প্রত্যাশার পারদ ধ্বংস করে দিল? সাধারণ জনগণ নয়, বরং দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদের ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের চেতনা সমুন্নত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭১

ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

সাতক্ষীরায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বাব মেয়র শাহাদাতের

বাবুল হত্যা মামলা ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা