Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 29, 2026 6:32 pm

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র‍্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২৯ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-২ এর সিপিসি-২ এর উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে আটক মো. মশরীফ ও মো. হোসেনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. আলামিন, মো. রায়হান, মো. আল আমিন এবং মো. মাকসুদকে ৭ দিন করে, গোলাম রাব্বিকে ৫ দিন এবং বাবলুকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে মো. আমিনুল ইসলাম, নজিবুর ইসলাম লালু, মোকাররম এবং শেখ মনিকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব সূত্র জানায়, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের অপতৎপরতা রোধ, রোগী ও তাদের স্বজনদের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবা গ্রহণে অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আরো জানান, সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূল করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

খাবারে তেলাপোকা-ছারপোকা, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

পানি বণ্টন চুক্তি: ভারতের সঙ্গে আলোচনার জন্য কারিগরি দল গঠন