Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা

প্রতিবেদক
মোঃ আব্দুল্লাহ্
June 29, 2026 7:35 pm

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা সোমবার (২৯ জুন) সকালে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় বক্তব্য ও আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ ও আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা বাচ্চু এবং সদস্য মো. তাজুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, মোহাম্মদ মারুফ ও রেজাউল করিম রাজু।

সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনে সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বুড়িচং প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

দেশের নৌবহরে যুক্ত হলো জাপানিজ পাঁচ আধুনিক টহল বোট

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় নিউ মার্কেট বন্ধ

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা