Daily Samadhan
Saturday , 30 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2026 3:22 pm

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।কর্মসূচির আওতায় মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী ও জুরাইনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।ধানমন্ডিসহ নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় নেতা এবং দলের কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত থেকে দুঃস্থ মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিচ্ছেন। প্রতিষ্ঠাতার স্মরণে বিএনপি আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অবৈধ গ্যারেজ ও ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা

‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের ম/র/দেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

আটলাসের সিংহদের গর্জনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার