Daily Samadhan
Friday , 3 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 3, 2026 5:35 pm

আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি আরও জানান, নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হলে এই সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন

জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম ‘সূচির শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব