Daily Samadhan
Saturday , 30 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
ফেনী প্রতিনিধি
May 30, 2026 4:53 pm

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে অপরাধ দমন, কিশোর গ্যাং নির্মূল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।

শুক্রবার (২৯ মে) ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি বগাদানা ইউনিয়নের কাজীর হাট পুরোনো মসজিদসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্থানীয় এলাকাগুলোয় শান্তি-শৃঙ্খলাসহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। সেই চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে আমরা সফলও হয়েছি।

ছোট ফেনী ও বড় ফেনী নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন সেতু ঝুঁকিতে পড়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পানিসম্পদমন্ত্রীও ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদের সরকার ও আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছি। আগামী দিনগুলোয় আরও ভালো কিছু দেখতে পাবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী