Daily Samadhan
Monday , 6 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হাল্যান্ড

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 6, 2026 1:50 pm

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হাল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটাও জমিয়ে তুলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় নরওয়ে। ম্যাচের ৭৯ ও ৯০ মিনিটে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৭-এ নিয়ে গেছেন হাল্যান্ড। ফলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোল এখন তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে টাইব্রেকিং নিয়মে শীর্ষে রয়েছেন এমবাপ্পে। তার ঝুলিতে ৭ গোলের পাশাপাশি রয়েছে ২টি অ্যাসিস্ট। সমান ৭ গোল থাকলেও কোনো অ্যাসিস্ট নেই মেসি ও হাল্যান্ডের। কম সময় মাঠে নেমে একই সংখ্যক গোল করায় দ্বিতীয় স্থানে আছেন মেসি, আর তৃতীয় স্থানে হাল্যান্ড।

৫ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। ৪টি করে গোল করেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারজাবাল, সেনেগালের ইসমাইলা সার ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

এদিকে, গোল তৈরির দিক থেকে এবার সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল অলিসে। পাঁচ ম্যাচে ৫টি অ্যাসিস্ট করে তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অ্যাসিস্টের তালিকায় তার পরেই আছেন মরক্কোর ব্রাহিম দিয়াজ। পাঁচ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা যারা
অবস্থান খেলোয়াড় দেশ গোল অ্যাসিস্ট
১ কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ৭ ২
২ লিওনেল মেসি আর্জেন্টিনা ৭ ০
৩ আর্লিং হাল্যান্ড নরওয়ে ৭ ০
৪ হ্যারি কেইন ইংল্যান্ড ৫ ০
৫ উসমান দেম্বেলে ফ্রান্স ৪ ২
৬ মিকেল ওইয়ারজাবাল স্পেন ৪ ১
৭ ইসমাইলা সার সেনেগাল ৪ ১
৮ ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিল ৪ ১

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব: বাণিজ্যমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ