Daily Samadhan
Monday , 6 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 6, 2026 8:02 pm

হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, শুনানির সময় মামলার নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় তিনি এখনো মুক্তি পাননি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা শাহবাগের উদ্দেশে যাওয়ার পথে হামলা, গুলিবর্ষণ, ককটেল ও হাতবোমা নিক্ষেপের শিকার হন। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া আটটি মামলার সবগুলোতেই তিনি জামিনে রয়েছেন। তবে নতুন এই হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ফরিদপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ, খরচ-শ্রমিক সংকটে হাসি নেই কৃষকের

বিএনপি নেতা মোহাম্মদ সালেককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

জুলাই শহীদ দিবস আজ

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ