Daily Samadhan
Wednesday , 8 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৩২ অপরাধী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 8, 2026 1:58 pm

রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। বুধবার (৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, বলেন, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। ডিএমপিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এডিসি নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

কারি শিল্প বাঁচাতে বিসিএর পার্লামেন্টে বৈঠক: সংকট মোকাবেলায় এমপিদের কাছে পাঁচ দফা দাবি

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও যে ভয়ের কথা বললেন রিজভী