Daily Samadhan
Wednesday , 8 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিটিভি বিশ্লেষণে রহস্য উদ্ঘাটন,অটোরিকশা চালক হত্যা মামলায় তিন ছিনতাইকারী আটক

প্রতিবেদক
সিনিয়র রিপোর্টার
July 8, 2026 11:56 pm

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞানপার্টি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, অপরাধে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) এবং মো. লিটন (৫০)।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ওয়ারী থানাধীন নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে। পরে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি বুধবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

শি/পা

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা ডন আটক

উত্তর বাইশপুর বিএসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন

দু’দিনে ট্রাফিক আইনে ২ হাজার ৫৫০ মামলা, ৮৬৫ গাড়ি ডাম্পিং

জঙ্গল সলিমপুরকে আর আস্তানা হতে দেওয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

AI এ নয়, বাস্তবে কেমন ছিলো বাংলাদেশের প্রথম তিন দশক

হজ পালন শেষে আগামীকাল দেশে ফিরবে ,জামায়াতে আমির

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান