Daily Samadhan
Friday , 10 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 9:38 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে সর্বস্তরের মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

এসময় মানবিক মূল্যবোধেরভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

সাভারে পুলিশকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের