
” মনুষ্যত্বে অনুভব ”
ইউনুস উদ্দিন আহমেদ
ভাবছি হয়তো অসুবিধা আছে শিক্ষায়
নয়তো অসুবিধা আছে চিন্তা চেতনায়।
মানুষের চেতনা যদি থাকে ভালোর বিরুদ্ধে
ভালো থাকবে না বসে সরাসরি যায় চলে যুদ্ধে।
অল্প কিছু মানুষের মস্তিষ্কে বিরাজমান
শয়তানি আত্নার নামধারী বড়সড় শয়তান।
ভালো যায়গা খুচিয়ে খুচিয়ে করছে ক্ষত
সেই ক্ষতবিক্ষত ব্যথার্থ ব্যক্তি হবে কি কখনো নত।?
না না হয়তো প্রচন্ডরকম ভালো চেতনা
তৈরী করতে পারে এক সময় প্রলয় ভাবনা।
অধিকাংশ চেতনা থাকবে ভালোর পক্ষে
করবে সকল খারাপ ধ্বংস থাকে চেতনা সেই লক্ষ্যে।
ভালো টা থাকে চিরদিনের জন্য সাক্ষী হয়ে
তৈরী হয় ইতিহাস যাহা যুগযুগান্তর চলে নিয়ে বয়ে।
শুধুই খারাপের দল সৎ চেতনার বিরুদ্ধে ছাড়ে হুংকার
ভালো চেতনায় আছে তাহা ঠেকানোর অধিকার।
দেশের কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিকের দল
সর্বত্র থাকে ভালোর সাথে এটা তাদের নীতির কল।
সর্বদা চিন্তা চেতনায় হোক সৎ ও ভালোর বসবাস
সত্যিই ভালো চেতনা সমাজে ছড়ায় সুগন্ধিযুক্ত সুবাস।


















