Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রাণী পল্লী চিকিৎসক রেজাউল করিম

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
July 13, 2026 6:04 pm

নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। এ নিয়ে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক রেজাউল করিম এলাকাকে তার নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে প্রচারনায় নেমেছেন।

একাধিক সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম সম্প্রতি তার এলাকায় তরুণদের সাথে নিয়ে জনগণের সেবা করতে এলাকায় বিভিন্নভাবে সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে অনলাইন ও অফলাইনে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য যে তিনি অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে এবং বিভিন্ন সময় মানবিক ও আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায়, তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে। এলাকার তরুণ প্রজন্ম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, চেয়ারম্যান পদপ্রার্থী তার পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সকল শ্রেণীর লোকদের মাঝে। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা। ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা জানান, রেজাউল করিমকে একজন সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক।

বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে উন্নয়নের রুপকার হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বলেন, এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে সবসময় উন্নয়ন মূলক কাজ করে পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই এবং বড় পরিসরে জনগনের জন্য কাজ করতে চাই।

আমি অত্র ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর পোশাক তৈরি কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন

নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

‎বিতর্কিত সেই এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরহীন হাসপাতাল গুলোতে দুর্ভোগ চরমে

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি