Daily Samadhan
Sunday , 31 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সাথে যুদ্ধে যাওয়া উচিত হয়নি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 31, 2026 1:51 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে ইরান বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন বলে আজ আল জাজিরা জানিয়েছে। ট্রাম্প ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন, মার্কিন বাহিনীর বাগদা

দ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ইরানে থাকা উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা আছে; যদি আমরা ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত ইসরায়েল থাকত না, কিন্তু সম্ভবত মধ্যপ্রাচ্যও থাকত না, এবং তারপর তারা সেখান থেকে কোথায় যেত?

যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানি সামরিক বাহিনীকে রেহাই দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা একরকম একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি, তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তাদের মধ্যে এমন অন্য লোকও আছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন ধরনের নেতৃত্বকে (ইরানের) সরিয়ে দিয়েছি। আমরা আসলে তাদের সামরিক বাহিনীকে একা ছেড়ে দিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা শুনে মানুষ অবাক হবে, যুদ্ধে এমন ভুলও হয়েছে যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন এবং তারপর এমন একটি দেশ তৈরি হয় যা, ৪০ বছরেও আর পুনর্গঠন করা যায় না।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট,

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

মতিঝিলে এসএ পরিবহন কর্তৃক দখলকৃত জমি উদ্ধার করেছে রাজউক