Daily Samadhan
Tuesday , 14 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়াকে হত্যার অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 14, 2026 6:35 pm

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ (২০)-কে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২ মাস ১৭ দিন পেরিয়ে গেলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না পেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত মানবন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মামলার বিবরণ,নিহত সুরাইয়ার মা মনোয়ারা বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৪২, তারিখ: ২৭ এপ্রিল ২০২৬। ধারা: ৩০৬ পেনাল কোড। মামলার আসামিরা হলেন,নাসির হোসেন মোমিন, নাদিম, শিমুল, রাতিন, সর্ব পিতা: বাবু মিয়া, এবং বাবু মিয়া ও বেবি বেগম। বাদি ও আসামির ঠিকানা: বাসা-৬, লাইন-১৭, রোড-১১, ব্লক-সি, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবারের অভিযোগ,বাদী ও পরিবারের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাতে আসামিরা সুরাইয়াকে নির্মমভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে। ভোর ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাসায় তার মরদেহ পাওয়া যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির সুরাইয়াকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতো।

পুলিশি হয়রানি ও তদন্তে অনীহার অভিযোগ, নিহতের পরিবার গুরুতর অভিযোগ করে বলেন, থানায় মামলা করতে গেলে আসামি পক্ষ আগেই উপস্থিত ছিল। তদন্তকারী এসআই মোহাম্মদ আবুসামা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান। পরে ওসি এ কে এম আলমগীর জাহানের কাছে গেলে তিনি গালাগালি করেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাদীকে দিয়ে স্বাক্ষর করিয়ে থানা থেকে বের করে দেন।

পরিবারের দাবি, ঘটনার ২ মাস ১৭ দিন হলেও এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। উল্টো আসামিরা বাদী পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

দাবি,একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মামলাটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা ২৪ জুন আগামীকাল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে